ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের জামায়াতে ইসলামীর কার্যালয় পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ২:৪৫ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১০ অক্টোবর: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন আজ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই বৈঠকে দু'দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জামায়াত আমির ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।

প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান জানান, "আমাদের আজকের বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সফল। এখানে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং অস্ট্রেলিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অস্ট্রেলিয়ান সরকার কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে তা নিয়েও কথা হয়েছে।"

তিনি আরও বলেন, "গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আমাদের বহু কর্মী আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসা সহায়তায় অস্ট্রেলিয়া সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। এছাড়া অস্ট্রেলিয়া ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য আরও বড় ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।"

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষ নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯