ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নতুন রূপে মোশাররফ করিম

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৮ পূর্বাহ্ন

banglahour

বছর কয় আগে মোশাররফ করিমকে একটি গল্প শুনিয়েছিলেন অমিতাভ রেজা চৌধুরী। শুনেই গল্পটি তাঁর মনে ধরে যায়। দীর্ঘ প্রায় সাত বছর মনের মধ্যে লালন করা সেই গল্প নিয়েই সম্প্রতি শুরু হয়েছে হইচইয়ের ওয়েব সিরিজ ‘বোহিমিয়ান ঘোড়া’–র শুটিং। এখন তাই এই ‘ঘোড়া’র পেছনেই ছুটছেন মোশাররফ। অভিনেতা জানালেন, ‘এমন গল্প চরিত্রে আগে কখনোই কাজ করিনি। অসাধারণ একটি গল্প। যে গল্পের জন্য অপেক্ষা করি। বহু রূপে দর্শক আমাকে দেখবেন। নতুন করে ফিরছি। যেখানে চুল, দাঁড়ি বা বেশভূষায় নয়, মানসিকভাবে বহু রূপে ফিরছি।’
বাংলা নাটক, সিনেমা কিংবা ওটিটিতে বহুবার বহু রূপে দর্শকের সামনে এসেছেন মোশাররফ করিম। নতুন করে বারবার কি ফেরা যায়? এ প্রশ্নে মোশাররফ করিম উল্টো প্রশ্ন করেন, ‘চরিত্রের কি শেষ আছে? একজন শিল্পীর চরিত্র শেষ হলে তার সত্তা কি টিকে থাকবে? একই কাজ কি দর্শক বারবার দেখবে।’

পরে নিজেই কথাটার বিস্তারিত ব্যাখ্যা দিলেন, ‘বারবার নতুন চরিত্র দিয়ে আমি দর্শকের সামনে আসতে চাই। চরিত্রের এই ভেরিয়েশনের জন্য একজন শিল্পী প্রতিবার চায় দর্শকদের কাছে নতুন করে আসতে, সত্তাকে টিকিয়ে রাখতে। প্রতিটি আলাদা চরিত্রই আমাকে আনন্দ দেয়। অভিনয় থেকে আনন্দ না পেলে সেটা শিল্প হবে না। বহু রূপে ভক্তরা পছন্দ করে বলেই বহু রূপে বহুবার ফিরতে চাই।’

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম