ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়াশিংটনের রাজনীতিতে আমাদের কিছু যায় আসে না: মাহমুদুর রহমান

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, বৃহস্পতিবার: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, "ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, তা বিশ্বাস করি না। ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিছু যায় আসে না। আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি।"

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, "আমাদের বিপ্লব বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়। আমরা ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি। ওয়াশিংটনের সমর্থনে নয়। তাই ট্রাম্প, বাইডেন বা কমলা হ্যারিস যে-ই আসুক, আমাদের বিপ্লবে কোনো প্রভাব পড়বে না। এভাবেই আমাদের শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে।"

তিনি আরও বলেন, "ট্রাম্প জয়ী হলে অনেকে বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হলো—এই বিপ্লব সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব। বিদেশি কোনো সহায়তা ছাড়াই এই বিপ্লব সম্পন্ন হয়েছে।"

জাতীয় সংহতি দিবসের প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর আমরা সিপাহী জনতার বিপ্লব দেখেছি, যা ভারতের ষড়যন্ত্র প্রতিহত করে প্রকৃত স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল। আমাদের বর্তমান প্রজন্মের তরুণ সমাজও আমাদের দ্বিতীয়বার মুক্তি দিয়েছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন। সাবেক সেনাপ্রধান (অব.) লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান ভার্চুয়ালি বক্তব্য দেন। এছাড়া লেখক সাহাদত হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম