ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এখনো প্রযোজকদের ভরসার জায়গা তৈরি করতে পারেননি শাকিব

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। সময়ের অন্য নায়কদের তুলনায় তার চাহিদা বেশি। তবে গত কয়েক বছরে ঈদ উৎসব ছাড়া তার সিনেমা মুক্তি পায়নি। একমাত্র ঈদকে টার্গেট করেই নির্মিত হয়। উৎসব ছাড়া শাকিবের সিনেমা মুক্তি দিতে এখনও সাহস পান না প্রযোজকরা। ব্যস্ততা থাকলেও এখনো প্রযোজকদের ভরসার জায়গা তৈরি করতে পারেননি শাকিব। 

তবে এবার অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এ নায়ক। ঈদ উৎসবের বাইরে তার অভিনীতি সিনেমা আসছে। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’। কোনো উৎসব ছাড়াই সিনেমা মুক্তি শাকিবের জন্য চ্যালেঞ্জ বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। এতে তার বিপরীতে রয়েছেন ভারতীয় নায়িকা সোনাল চৌহান। নির্মাণ করেছেন অনন্য মামুন।

এ সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সিনেমাটি বিশ্বের অনেক দেশেই মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। এটি খুব সাড়া ফেলবে আমার বিশ্বাস। কারণ সিনেমাটির গান রিলিজের পরই তা যেভাবে ট্রেন্ডিংয়ে এসেছে তাতে আমি অভিভূত। আমার দর্শক কতটা ভালোবাসেন তা আবারও উপলব্ধি করেছি।’ ঈদ ছাড়া ব্যাণিজ্যিকভাবে কতটা সাফল্য পাবেন শাকিব, সেটাই এখন দেখার বিষয়।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম