ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বছর শেষে প্রেমের নতুন গল্প নিয়ে হাজির মধুমিতা সরকার

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৩:২৮ অপরাহ্ন

banglahour

বছর শেষের ঠিক আগে জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিন সম্পর্কের প্রতি আস্থা হারিয়ে 'পুরুষকে ঘৃণা করি' বলেও যিনি মন্তব্য করেছিলেন, সেই মধুমিতা ২০২৪ সালে খুঁজে পেয়েছেন তার মনের মানুষ।

২০২৪-এর শেষ লগ্নে মধুমিতা তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। ছেলেবেলার বন্ধু দেবমাল্যের সঙ্গে প্রেমে মগ্ন এই অভিনেত্রী জানিয়েছেন, বছরটি তার জীবনে এক আশীর্বাদ হয়ে এসেছে।

পূর্বের সম্পর্ক ও নতুন শুরু

২০১৮ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমিতা। তবে পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর দীর্ঘদিন একা থাকার পর ছোটবেলার বন্ধু দেবমাল্যের সঙ্গে পুনরায় যোগাযোগ হয় তার। ধীরে ধীরে এই বন্ধুত্ব গড়ায় প্রেমে।

দুর্গাপূজায় আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের ঘোষণা দেন মধুমিতা। এরপর নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে দক্ষিণ ভারত ভ্রমণের স্মৃতিও শেয়ার করেন তিনি।

২০২৫-এ বিয়ের সম্ভাবনা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, বিয়ের সঠিক তারিখ এখনও ঠিক করেননি। তবে ২০২৫ সালেই নতুন জীবনের পথে পা বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

প্রেমিকের পরিচয়

দেবমাল্য চক্রবর্তী একজন ইঞ্জিনিয়ার এবং আইটি সেক্টরে কাজ করেন। মধুমিতার মতো তিনিও ভ্রমণপ্রিয়। মধুমিতার মতে, দেবমাল্যই তার ‘সোলমেট’।

সাবেক সম্পর্ক নিয়ে মধুমিতা বলেন, সৌরভের সঙ্গে বিয়েটা ছিল তার অল্প বয়সের একটি ভুল সিদ্ধান্ত। তবে এবার ভেবেচিন্তে জীবনের সঙ্গী বেছে নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমিতা লিখেছেন, "২০২৪ সাল আমাকে শিখিয়েছে— ছোট জিনিসেও খুশি থাকতে হয় এবং জীবনের ওপর বিশ্বাস রাখতে হয়। ধৈর্য ধরলে সঠিক সময়েই সঠিক ফল পাওয়া যায়।"

বছরের শেষে মধুমিতার এই আনন্দঘন মুহূর্ত তার ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে। নতুন বছরে তার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম