ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শীতে ত্বকের যত্ন

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৩২ পূর্বাহ্ন

banglahour

দোরগোড়ায় শীত। তাপমাত্রা কমছে। তার সঙ্গে হাত-পায়ের চামড়ায় টান ধরছে। খড়ি ফুটে উঠছে গায়ে। এই সময় যদি ত্বকের যত্ন না নেন, আগামী দিনে আরও ভুগতে হবে। শীতকালে ত্বকের দেখভালের জন্য যেমন সঠিক পণ্য বেছে নেওয়া দরকার, তেমনই সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। অন্যথায়, শুষ্ক ত্বক, একজিমা, সোরিয়াসিসের সমস্যা বাড়বে। শীতকালে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে কী-কী বিষয় মাথায় রাখবেন, চলুন জেনে নেই সে সম্পর্কে।

হাইড্রেশন

ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ জরুরি। শীতকালে ত্বক দ্রুত শুকিয়ে যায়। তাই ত্বক হাইড্রেটেড না থাকলে আপনিই সমস্যায় পড়বেন। ত্বক অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।

বেশি করে পানি খান

শুধু ময়েশ্চারাইজার মেখে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যাবে না। এই মৌসুমে ত্বককে ভালো রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ৮ গ্লাস পানি পান করতেই হবে।

এক্সফোলিয়েশন জরুরি

শীতকালে ত্বক অনেক বেশি রুক্ষ ও নিস্তেজ দেখায়। ত্বকের জেল্লা বাড়ানোর জন্য এক্সফোলিয়েশন জরুরি। কিন্তু শীতকালে ত্বক খুব বেশি এক্সফোলিয়েট করে ফেললে সমস্যায় পড়বেন। চেষ্টা করুন হাল্কা এক্সফোলিয়েটর ব্যবহার করুন। ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসিলিক অ্যাসিডের মতো উপাদানও ব্যবহার করতে পারেন ত্বক এক্সফোলিয়েশনের জন্য।

সানস্ক্রিন মাখুন

শীতকালে রোদের তেজ কম থাকে। তা বলে সানস্ক্রিন মাখা বন্ধ করবেন না। সূর্যের ইউভি রশ্মি ত্বকের মারাত্মক ক্ষতি করে। শীতকালে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

লিপ বাম মাখুন

শীতকালে ঠোঁটের চারপাশ শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায়। এই সমস্যা এড়াতে হলে প্রতিদিন লিপ বাম মাখুন। হাতের কাছে সব সময় পেট্রোলিয়াম জেলি, লিপ বাম রাখুন।

সঠিক পণ্য বেছে নিন

ত্বক পরিষ্কারের জন্য হাল্কা ক্লিনজ়ার, গ্লিসারিন যুক্ত ময়েশ্চারাইজার, প্রাকৃতিক তেল রয়েছে এমন পণ্য বেছে নিন। এতে ত্বকের কোনো ক্ষতি হবে না।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম