ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লিংকডইন: পেশাদারদের জন্য নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের নতুন উচ্চতা

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৬ পূর্বাহ্ন

banglahour

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের বৃহত্তম পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন ২০২৪ সালে ১১৫ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। মাইক্রোসফটের মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি চাকরি খোঁজা থেকে শুরু করে পেশাদার সম্পর্ক তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্বব্যাপী জনপ্রিয়তা:

ডিমান্ডসেইজের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি সপ্তাহে ছয় কোটি মানুষ লিংকডইনে চাকরি খুঁজতে আসেন এবং প্রতি মিনিটে ছয়জন ব্যবহারকারী নতুন চাকরি পান। ২০২৩ সালে ১০০ কোটি ব্যবহারকারী সংখ্যা থেকে বর্তমান সময়ে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে।

প্রতিদিন প্ল্যাটফর্মটিতে ২৩.৬ শতাংশ ব্যবহারকারী লগইন করেন, যা এর কার্যকারিতা এবং জনপ্রিয়তার প্রমাণ।

শীর্ষ বাজার:

লিংকডইনের সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে ২৩ কোটি মানুষ এ প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত (১৩ কোটি), তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও চীন।

ব্যবহারকারীদের প্রোফাইল:

  • লিঙ্গভিত্তিক বিভাজন: ৪৩.৬ শতাংশ নারী ও ৫৬.৫ শতাংশ পুরুষ।
  • বয়সভিত্তিক বিভাজন: ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি বয়স ২৫-৩৪ বছরের মধ্যে।

লিংকডইনের আয়:

২০২৪ সালে প্ল্যাটফর্মটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৭ কোটি ডলারে।

বিশেষ ফিচার:

#OpenToWork ফ্রেম লিংকডইনের একটি বিশেষ বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীদের সক্রিয়ভাবে চাকরি খোঁজার তথ্য জানাতে সাহায্য করে। প্রায় তিন কোটি ব্যবহারকারী তাদের প্রোফাইলে এ ফিচারটি যুক্ত করেছেন।

লিংকডইনের ভবিষ্যৎ:

এই দ্রুত বর্ধমান প্ল্যাটফর্মটি পেশাদারদের যোগাযোগ, চাকরি খোঁজা এবং ক্যারিয়ার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম