ঢাকা, ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্ত্রীসহ রিজেন্সি হোটেলের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৬ অপরাহ্ন

banglahour

রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রীর জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে দুদকের উপ-পরিচালক মেফতাহুল জান্নাত দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। টিমে দলনেতা হিসেবে দুদকের উপ-পরিচালক মেফতাহুল জান্নাত ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মুসলেহ উদ্দিন স্বপরিবারে গোপনে দেশত্যাগ করার চেষ্টা চালাচ্ছেন। তিনি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতির কারণ রয়েছে। তাই তাদের বিদেশ যাত্রা রোধে আদালতের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। 

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯