ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবি পার্টি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:০৭ অপরাহ্ন

banglahour


সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবি পার্টির নতুন নির্বাচিত নেতারা। আজ মঙ্গলবার দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে দলটির জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও জুলাই-২৪–এর গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর শপথ করান মজিবুর রহমান মঞ্জু। 
https://www.prothomalo.com/politics/l1p3x9bd4u
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
https://www.prothomalo.com/politics/zimjrhbg59
আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আজ শুক্রবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত নয়টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন।
https://www.prothomalo.com/politics/p5ncza4lf7
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে বিতর্কের আয়োজন করেছে দলটি। রাজধানীর বিজয় নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হওয়ার জন্য তিনজন প্রার্থী অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম