ঢাকা: দেশে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার একশ ৫৮। নির্বাচন কমিশন চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমের খসড়া তালিকা প্রকাশ করেছে। আজ (১৫ জানুয়ারী) রবিবার সকালে খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এক বছরে ভোটার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ বা ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৮ জন। নির্বাচন কমিশন সচিব এ তথ্য জানান।

তালিকা থেকে জানা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন। নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৪৪১জন।
তবে এই তালিকায় বাদ বা কোনো সংশোধন থাকলে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আপত্তি জানাতে হবে। ১৪ ফেব্রুয়ারি শুনানি হবে। দেশের সব উপজেলাতে খসড়া তালিকা টানানো হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
