ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছয় মাসে আইন মন্ত্রণালয়ের কাজের হিসাব দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৭:৩৩ অপরাহ্ন

banglahour

অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)। এ সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে শক্তিশালী ও যুগোপযোগী করতে সরকার সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এটি নিয়ে জাতীয় ঐকমত্য রয়েছে। পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠায় আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে।

আইন উপদেষ্টা বলেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যয়ন করত। ম্যানুয়ালি এ কাজ সম্পাদনের ফলে জনসাধারণকে অনেক হয়রানি পোহাতে হয়েছে। তা নিরসনে এ কার্যক্রম সম্পূর্ণরূপে গত ১৩ ডিসেম্বর থেকে অনলাইন হচ্ছে। এতে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে করা ‘গায়েবি’ মামলা চিহ্নিত করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে। সাইবার আইন প্রত্যাহার কিংবা সংশোধন নিয়ে কাজ চলমান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের মতামত রয়েছে। বিষয়টি নিয়ে ডিটেইল চিন্তা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে ওই আইনে যে মামলাগুলো করা হয়েছে, তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।


সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, অনেক ক্ষেত্রে দলীয় বিবেচনায় অযোগ্য লোকদের বিচারপতি নিয়োগ দেওয়া হতো। যোগ্য বিচারক নিয়োগের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সুবিচার পাওয়ার নিশ্চয়তা নিহিত। অভিজ্ঞ দলনিরপেক্ষ প্রকৃত যোগ্য ব্যক্তিরা যেন বিচারক হিসেবে নিয়োগ পান, এ চাহিদা ও দাবি ছিল দীর্ঘদিনের। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অংশীজন ও বিশেষজ্ঞের মতামত নিয়ে সংশোধন করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম