ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রমজানে কম আয়ের মানুষের জন্য ট্রাকে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৫ অপরাহ্ন

banglahour

 রমজানে কম আয়ের মানুষের জন্য ট্রাকে নিত্যপণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকালে খুলনায় টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি উদ্বোধনের সময় বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার টন পণ্য বিক্রি করা হবে। এটি কম আয়ের মানুষের মূল্যস্ফীতির বোঝা কমাবে।

তিনি বলেন, প্রায় ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি দামে পণ্য সরবরাহ করে টিসিবি। রমজানে অতিরিক্ত ১২ লাখ পরিবারকে এই সেবা দেওয়া হবে। এটি বাজারদর স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে টিসিবি সব বিভাগীয় সদর ও পাঁচ দারিদ্র্যপীড়িত অঞ্চলসহ ১৩ এলাকার ১২ লাখ পরিবারের মধ্যে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা ধরা হয়েছে।
উপদেষ্টা স্মার্ট কার্ড রূপান্তরে খুলনার সাফল্য তুলে ধরে বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্ড অ্যাক্টিভেশন শেষ হবে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়বে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম