ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাইকোর্ট: অন্তর্বর্তী সরকার আইন ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:১০ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫: দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তি এবং জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চান। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ মতামত দেয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ একটি রিট করলে, সেটি ১৩ জানুয়ারি হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেয়। রিটটি ‘ভ্রান্ত ধারণা, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক’ উল্লেখ করে হাইকোর্ট রায়ে জানায়, রাষ্ট্রপতি এক অনন্য পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত গ্রহণ করেছেন এবং সে অনুযায়ী কাজ করেছেন। তাই অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া আইনগতভাবে বৈধ এবং জনগণের ইচ্ছার প্রতিফলন।

রায়ে আরও বলা হয়, “২০২৪ সালের জুলাই-আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা আমাদের ইতিহাসের অংশ এবং আশা করি, আগামী বহু বছর ধরে জনগণ এটি স্মরণে রাখবে।”

আইনজীবী মহসিন রশিদের রিট আবেদনে বলা হয়েছিল, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ নেই, তাই এ বিষয়ে রেফারেন্স চাওয়া সংবিধানবিরোধী। তবে রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির এই পদক্ষেপ আইনসম্মত।

এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব শুনানি করেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম