ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:৩৯ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: ছাত্রজনতার তীব্র গণআন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, “আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ করেছি এবং এখনো তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।”

তিনি আরও জানান, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ভারত সরকারকে একটি ভারবাল নোট পাঠায়, যেখানে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠিয়ে বিচারিক প্রক্রিয়ায় হাজির করার অনুরোধ জানানো হয়।

ভারতকে আনুষ্ঠানিকভাবে স্মারকপত্র দেওয়া হবে কিনা, এমন প্রশ্নে রফিকুল আলম বলেন, “এটি কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

জাতিসংঘের তথ্য-অনুসন্ধানকারী দলের প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, “তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে জাতিসংঘের দল সিদ্ধান্তে পৌঁছেছে যে, সংশ্লিষ্ট সময়কালে মানবাধিকার লঙ্ঘন মানবতাবিরোধী অপরাধের শামিল।”

এখন পর্যন্ত ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। তবে ঢাকা আশাবাদী যে, নয়াদিল্লি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম