ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস: "রক্তচক্ষু বা ধমকে কাজ করার প্রয়োজন নেই"

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২:২৬ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। বরং নিজ বিবেচনায়, দেশের স্বার্থে এবং আইন অনুযায়ী কাজ করাই গুরুত্বপূর্ণ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারাদেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে জেলা প্রশাসকদের নিজেদের এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এজন্য জেলাগুলোর মধ্যে র‌্যাংকিং ব্যবস্থা চালু করলে ভালো ফলাফল আসবে বলে মনে করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, "কেউ ৬৪ নম্বর অবস্থানে থাকতে চাইবে না। প্রতিটি জেলার মান ও স্থান সম্মানজনক রাখতে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।"

এছাড়া, তিনি ঘোষণা দেন যে পাসপোর্ট করার ক্ষেত্রে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। এ বিষয়ে জনগণকে অবহিত করার জন্য জেলা প্রশাসকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, "পাসপোর্ট আমার নাগরিক অধিকার। আমি চোর বা ডাকাত কি না, সেটা পুলিশ অন্যভাবে বিচার করবে। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগেনি, তাহলে পাসপোর্টের জন্য কেন লাগবে?"

তিনি আরও বলেন, "আমরা আইন করে দিয়েছি, কিন্তু তা এখনো গ্রাম-গঞ্জে পৌঁছায়নি। এ দূরত্ব দূর করতে হবে। সরকার মানেই মানুষকে হয়রানি করা নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ।"

এদিন সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম