ঢাকা, মঙ্গলবার: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
তবে বৈঠকের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বৈঠকের বিষয়ে দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে।
সূত্র জানায়, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
