ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনটি জানাজা শেষে শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে ধানমন্ডির গ্রিন রোডের আল আকসা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর কিছুক্ষণ পর ঈদগাহ মাঠে ঢাবির সাবেক এ ভিসির তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানিয়েছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম