ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থানে জায়গা সংরক্ষিত থাকবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪১ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধিত অংশের ১.৫ একর জায়গা বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে সেখানে শুধুমাত্র প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন করা হবে।

এছাড়াও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিশেষ এলাকায় মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের ব্যবস্থা থাকবে। তবে, মুক্তিযোদ্ধা পরিবারের ইচ্ছানুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোন কবরস্থানে কবর সংরক্ষণ করতে পারবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরাস্থানসমূহের নীতিমালা -২০২২ এ বীর মুক্তিযোদ্ধাদের জন্য কবরাস্থানে জায়গা নির্ধারণ ও সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় আরও উল্লেখ আছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত সাধারণ কবরে দাফনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় নাম থাকতে হবে এবং যথাযথ সনদ দাখিল সাপেক্ষে কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফন করা যাবে। তবে, আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম ১০ (দশ) বছর ফি ব্যতীত কবর সংরক্ষণের পর পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে। তবে, কেবলমাত্র রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফনকৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর আজীবন সংরক্ষিত থাকবে। এলক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক লেন (অথবা জায়গা) আলাদাভাবে চিহ্নিত করা থাকবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরাস্থানসমূহের নীতিমালা -২০১৮ এর পরে নীতিমালা-২০২২ প্রণয়ন করা হলো। ডিএনসিসির সচিব (অঃদাঃ) ড. মোহাম্মদ মাহে আলমের স্বাক্ষরিত নীতিমালা-২০২২ ১৮-০১-২০২৩ হতে কার্যকর হবে। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম