ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুধ ও মাংস উৎপাদনে ভূমিকা রাখবে অত্যাধুনিক টিএমআর

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

সাভার: গবাদিপ্রাণীর সুষম খাদ্য টোটাল মিক্সড রেশন বা টিএমআর মানসম্মত দুধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নতুন স্থাপিত টোটাল মিক্সড রেশন (টিএমআর) কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের আওতায় গবাদিপ্রাণীর সুষম ও সুপাচ্য খাদ্য তৈরির জন্য জার্মান প্রযুক্তিতে এ অত্যাধুনিক টিএমআর কারখানা স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদের উন্নয়নের ফলে খাবারের একটি বড় অংশ দুধ, মাংসের যোগান এ খাত থেকে আসছে।  প্রাণিজ আমিষের যোগান এ খাত থেকে আসছে। প্রাণিসম্পদ খামারিরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব দূর করছে। গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। মাংস ও মাংসজাত পণ্য বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। এভাবে প্রাণিসম্পদ খাত দেশের উন্নয়নে অবদান রাখছে। দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে।

টিএমআর কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতা ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশে। বিদেশ থেকে প্রাণীর সব খাদ্য আমদানি করতে গেলে যেমন বৈদেশিক মুদ্রা চলে যায়, আবার অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে নানা সমস্যার কারণে প্রাণিখাদ্য আমদানিতে সংকটে পড়তে হয়। ফলে এ খাতে অনেক ক্ষতিকর অবস্থা হয়। এ জন্য সরকার দেশের অভ্যন্তরে পরিপূর্ণ প্রাণিখাদ্য তৈরির লক্ষ্য নিয়ে জার্মানির মেশিনারি ও প্রযুক্তি দিয়ে টিএমআর কারখানা তৈরি করেছে। টিএমআর এর মাধ্যমে প্রাণীর জন্য পুষ্টিসম্মত ও গুণগতমানের খাদ্য সরবরাহের সূচনা হলো বাংলাদেশে। এ ধারা কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। ফলে প্রাণিসম্পদের ব্যাপক উৎপাদন গুণগত মানে আরও বৃদ্ধি পাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন  এবং সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গনি। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রাণিসম্পদ খাতের অংশীজনরা এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম