ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা নেই। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যেসব সহযোগিতা লাগে এবং যেসব সরকারি বিভাগ তাদের আওতায় থাকে সেগুলো নির্বাচন কমিশনের নির্দেশনায় চলবে।
আজ শনিবার (২১ জানুয়ারী) আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার ডে টু ডে তার রুটিন কাজ করবে। তত্ত্বাবধায়ক আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীও করা হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা আমি দেখি না।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সাওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক শেখ আশফাকুর রহমান বক্তৃতা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
