ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইএসসিএপি সম্মেলনে ইউনূসের আঞ্চলিক সহযোগিতা ও তরুণদের উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১:১২ অপরাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নগর ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবন কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

আজ থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) ৮১তম অধিবেশনে ভিডিও বার্তার মাধ্যমে ইউনূস এ আহ্বান জানান। অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘স্থিতিশীল ও টেকসই নগর উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা’। এতে ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য অংশ নিচ্ছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের ‘থ্রি জিরো ভিশন’—দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যের ওপর গুরুত্ব দেন।

এই অধিবেশনকে বাংলাদেশ একটি কৌশলগত মঞ্চ হিসেবে দেখছে, যেখানে অভিজ্ঞতা বিনিময় ও টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার সুযোগ মিলছে।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম