ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘুস নিয়ে রিপোর্ট করায় যুগান্তরের সাংবাদিক রিফাতকে তলব, প্রতিবাদে উত্তাল কোর্ট রিপোর্টার্স ইউনিটি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:৩৭ অপরাহ্ন

banglahour

ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় পুলিশের ঘুস বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মহিউদ্দিন খান রিফাতকে তলব করেছে বাংলাদেশ পুলিশ। ‘ঘুস ওপেন সিক্রেট’ শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়, যা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে বলেন, একজন সাংবাদিককে এভাবে তলব করা গভীরভাবে উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। তারা জানান, সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যসূত্রের গোপনীয়তা আন্তর্জাতিক আইনেও সুরক্ষিত।

বিবৃতিতে বলা হয়, “সংবাদে ভুল থাকলে প্রতিবাদলিপির সুযোগ রয়েছে। কিন্তু তলব করে ভয় দেখানো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ, যা নতুন বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” একইসঙ্গে তারা পুলিশের এই তলবের চিঠিকে সাংবাদিকদের হয়রানির একটি নজির হিসেবেও আখ্যায়িত করেন।

এদিকে যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, আদালতের হাজতখানায় আসামির সঙ্গে সাক্ষাৎ, খাবার বা জিনিস দেওয়ার মতো সাধারণ বিষয়েও ঘুস দিতে হয় পুলিশকে। এ ঘুস বাণিজ্যে আদালতপাড়ার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে।

সিআরইউ দাবি করেছে, সাংবাদিক রিফাতকে তলব করে হেনস্তার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯