ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:০৬ পূর্বাহ্ন

banglahour

কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের পর দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। একই দিন রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

এর আগে ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


এরপর ২৫ এপ্রিল ভ্যাটিকান সফরের উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯