ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:৫৫ পূর্বাহ্ন

banglahour

ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।


সোমবার (০৫ মে) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন তিনি।

কূটনৈতিক সূত্র জানায়, আজ দুপুরে বিশেষ একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সঙ্গে থাকবে তার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। পরে বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাদের মধ্যকার এ সাক্ষাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হবে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠক শেষে একই দিন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়বেন তারা।


সফরের এজেন্ডা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে ইতালি কঠোর অবস্থানে রয়েছে, তা তাদের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকে জোরালোভাবে তুলে ধরা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯