ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ–যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্যের মন্ত্রীর বৈঠক

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৮ মাস আগে) ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যের মন্ত্রী জেনি চ্যাপম্যানের মধ্যে আজ ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, অভিবাসন অংশীদারিত্ব শক্তিশালীকরণ, মানবিক সহায়তা, এবং বাণিজ্য সম্প্রসারণ–সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।

উভয় পক্ষই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও চলমান সংস্কার উদ্যোগের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মন্ত্রী জেনি চ্যাপম্যান বলেন,বাংলাদেশ আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। আমরা গণতন্ত্র, সুশাসন, এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতিতে পাশে থাকতে চাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। আমরা বিশ্বাস করি—উভয় দেশ মিলে অভিবাসন, শিক্ষা, ও বাণিজ্যে আরও নতুন সুযোগ সৃষ্টি করতে পারবে।

বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার পরিসর আরও সম্প্রসারণ ও পারস্পরিক স্বার্থে যৌথ উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯