ঢাকা, ১৭ জুন ২০২৬, বুধবার, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

জাতীয় | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:৫৭ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।
নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সূত্র বলছে,গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ব্যক্তি ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়দের দাবি।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান,শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেয়া হয়েছে জানিয়েছে বিএসএফ। তবে তারা মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯