ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৫ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ১:৫৬ পূর্বাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারা পরিবর্তিত হয়েছে, এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বিদেশি অনুদানের ক্ষেত্রে পূর্বানুমোদন লাগবে না, ফলে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কাজ আরও দ্রুত ও অংশীজনবান্ধব হবে।

এছাড়া আজকের বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ খসড়াটি আরও বিস্তারিত ও সংশোধিত আকারে পরবর্তী সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছে।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে আটক থাকা অবশিষ্ট ২৪ জনকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, দুই থেকে তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯