ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজারবাইজান প্রেসিডেন্টের দুই কন্যার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা লেইলা আলিয়েভা ও আর্জু আলিয়েভা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্ট পরিবারের সদস্যদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত ও জনগণের মাঝে পারস্পরিক বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস স্মরণ করেন, গত বছরের শেষ দিকে বাকুতে অনুষ্ঠিত কপ–২৯ সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে তাঁর বৈঠকের কথা। তিনি বলেন, বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ রয়েছে।

প্রেসিডেন্ট আলিয়েভের শুভেচ্ছা

হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেইলা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে আজারবাইজান প্রেসিডেন্টের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্যপ্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ–আজারবাইজান সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকায় মানবিক কার্যক্রম পরিদর্শন

সাক্ষাতে জানানো হয়, লেইলা ও আর্জু আলিয়েভা ঢাকায় অবস্থানকালে এতিম ও অভিভাবকবিহীন শিশুদের সহায়তাকারী একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

তারা জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন এবং আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণমূলক প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার প্রস্তুতি

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে জানান, আসন্ন জাতীয় নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টা আজারবাইজান প্রেসিডেন্টকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন, যা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে লামিয়া মোরশেদ, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব, উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম