ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচনী পরিবেশ রক্ষায় কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা।

(৪ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩০ পূর্বাহ্ন

banglahour

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, যারা নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের মানবিক দুর্বলতা দেখানোর সুযোগ নেই।

ইসি জানায়, সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর পুরানা পল্টনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়।

পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে ওই রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করে। একই রাতে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯