ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা ।

(৭ মাস আগে) ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪০ অপরাহ্ন

banglahour

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ ও জনগণ-থেকে-জনগণের সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও নেপালের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯