ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে: তাহসিনা রুশদীর লুনা

জাতীয় | সিলেট প্রতিনিধি । বিলকিস সুমি

(৭ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ১১:১৭ অপরাহ্ন

banglahour

নারী জাগরণে উন্মুক্ত আলোচনা সভা

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নারী জাগরণ মানে শুধু নারীর কথা বলা নয়; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করা। একজন শিক্ষিত, সচেতন ও ক্ষমতায়িত নারীই পারে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে।

রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরাস্থ আল মুছিম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩নং অলংকারী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত নারী জাগরণে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজও নারীরা নানা বৈষম্য, অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়; এটি নারীর অধিকার প্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা।

তিনি নারী ভোটারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণতন্ত্রকে মজবুত করা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারী ভোটারদের অবদান অপরিসীম। আগামী নির্বাচনে সবাই যেন দায়িত্বশীলভাবে ভোট প্রদান করে সিলেট-২ আসনের উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সহায়তা করে।

অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা হেলাল চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, বিএনপি নেত্রী মুসলিমা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা আলতাব আলী মেম্বার, লিয়াকত আলী, চেরাগ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম এবং পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯