পবিত্র রমযানের পরপরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার Abdur Rahmanel Masud।
দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, চলমান উপ-নির্বাচনগুলো নিয়ে নির্বাচন কমিশন সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি।
তিনি বলেন, আইনানুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে কমিশনের কার্যক্রম নিয়ে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
