ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মধ্যপ্রাচ্য সংকট: পাঁচ দিনে বাংলাদেশ থেকে ১৭৩টি ফ্লাইট বাতিল

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ১২:২৬ অপরাহ্ন

banglahour

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আকাশপথে। যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা আংশিক বন্ধ থাকায় বুধবার আরও ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। বুধবার যুক্ত হয়েছে আরও ২৫টি ফ্লাইট।

এদিকে আজ মধ্যপ্রাচ্যের উদ্দেশে চারটি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে গতকাল বাতিল হওয়া একটি ফ্লাইটও পুনঃনির্ধারিত সূচিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম