যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তিতে সময়ের প্রেক্ষাপটে সংযোজন-বিয়োজন হওয়া স্বাভাবিক বিষয়।
মন্ত্রী জানান, দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষ করে অশুল্ক বাধাগুলো দূর করা গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করলে উভয় দেশই লাভবান হবে। সরকারের লক্ষ্য হচ্ছে বাণিজ্য পরিবেশ আরও সহজ করা এবং বিদেশি বিনিয়োগবান্ধব নীতি জোরদার করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
