ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটির সম্ভাবনা, ১৮ মার্চও ছুটির প্রস্তাব

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ৭:৩২ অপরাহ্ন

banglahour

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়তে পারে;এমন সম্ভাবনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা। পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যোগ করার প্রস্তাব উঠেছে, যা অনুমোদিত হলে এবার টানা সাত দিনের ছুটি মিলতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে ঈদের আগে টানা চার দিনের ছুটি মিলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। ফলে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে টানা চার দিন ছুটি হবে। ঈদের দিন এবং পরের দুদিন মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে সাত দিনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের পর ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং তার পরবর্তী শুক্র ও শনিবার মিলিয়ে দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হওয়ায় ছুটির ভারসাম্য রাখতে ঈদের আগে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সরকার জনগণের সুবিধা ও যাতায়াত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯