ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ দিল বাংলাদেশ প্রেস কাউন্সিল

জাতীয় | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ৭:৪২ অপরাহ্ন

banglahour

গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কুমিল্লায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

বুধবার কুমিল্লা সার্কিট হাউজে অনুষ্ঠিত  কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর।

জেলা প্রশাসক মু. রেজা হাসান–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

বক্তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। তাই অপ-সাংবাদিকতা রোধে নীতিমালা অনুসরণ এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩৮ জন গণমাধ্যমকর্মীর মাঝে সনদ বিতরণ করা।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯