ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডিএমপি ঢাকার বনানী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‍্যাব-১।

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৩:৩৫ অপরাহ্ন

banglahour

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০৮ মার্চ  ২০২৬ ইং তারিখ রাত ০০৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হতে মহাখালী এলাকার দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে  র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার বনানী থানাধীন ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, SELTECH Abir Garden ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে, উক্ত চেকপোস্ট পরিচালনা কালে গুলশান-১ হতে মহাখালীর দিকে আগত একটি পাজেরো গাড়ীকে র‌্যাবের চেকপোস্টকারী দল থামানোর সংকেত দিলে র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পাজেরো গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ আল-আমিন (৩০), পিতা-মৃত জিয়াউর রহমান , গ্রাম-শাকতলী , ডাকঘর-পেরিয়াবাজার, থানা- নাঙ্গলকোট , জেলা-কুমিল্লা’কে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ ও ০১ টি পাজেরো গাড়ীসহ গ্রেফতার করা হয়।

২। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯