ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৫ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৬:৩৫ অপরাহ্ন

banglahour

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিস্থিতি খারাপ হলে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে জন্য প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার। যদি কোনো কারণে ওই অঞ্চলে শ্রমবাজারে সমস্যা দেখা দেয়, তাহলে অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।


এর আগে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেটের প্রাণকেন্দ্রে প্রবাসীদের জন্য ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে।


এ সময় আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদকসহ সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯