ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি কলকাতায় গ্রেপ্তার

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৯:৪০ অপরাহ্ন

banglahour

রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুই প্রধান আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়-এর খবরে জানানো হয়েছে, বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।


তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তদন্তকারীরা জানান, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।


ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো অর্থায়ন ছিল কি না তা তদন্তের অংশ হিসেবে সম্ভাব্য অর্থ লেনদেন বা অর্থ গোপনের বিষয়টি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


হাদি হত্যাচেষ্টার ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আর্থিক গোয়েন্দা সংস্থাও মামলার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র খতিয়ে দেখছে।


উল্লেখ্য, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে মামলার বাদী অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তর করেন।
এদিকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ইতোমধ্যে ছয়বার পিছিয়েছে বলে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম