১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। অদ্য ০৯/০৩/২৬ তারিখ র্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক একটি প্রতিষ্ঠানে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নকল শিশু খাদ্য উৎপাদন , বিষাক্ত কেমিক্যাল ব্যবহার ও পন্যের গায়ে মেয়াদের তারিখ না থাকায়
প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
০৯/০৩/২৬ তারিখ দুপুর ১ টায় ফতুল্লার নয়ামাটি, কুতুবপুর এলাকায় আমিন স্কয়ার বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে র্যাব-১১ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
