মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ বা দলীয় পরিচয় দেখে নয়—সব শ্রেণি-পেশার মানুষই পাবে। দেশের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে নারীদের অগ্রাধিকার দিয়েছেন। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। তাই ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নারীদের সক্ষমতা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে সরকার প্রায় চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
