ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উপনির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, কমিশন সজাগ: ইসি সিনিয়র সচিব

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৪ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ৪:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৩ অপরাহ্ন

banglahour

আসন্ন উপনির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন সজাগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব জানান, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই উপনির্বাচনে গণভোট থাকছে না। এছাড়া নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত বডি ক্যামেরা স্থাপনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯