দেশের ক্যাবল টিভি ও ডিজিটাল কমিউনিকেশন খাতকে আধুনিকায়ন করতে আগামী ৭ মে থেকে রাজধানীর বসুন্ধরায় তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং এন্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬ শুরু হবে।
সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মেলায় আধুনিক সম্প্রচার প্রযুক্তি, ব্রডব্যান্ড, ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে।
দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী চলবে ৭ মে থেকে ৯ মে পর্যন্ত রাজধানীর একটি হোটেলে। আয়োজকরা আশা করছেন, এই এক্সপো দেশের সম্প্রচার ও ডিজিটাল খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
