ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাটহাজারীতে পুলিশের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৪ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ৫:০২ অপরাহ্ন

banglahour

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, হাটহাজারী মডেল থানার সাধারণ ডায়েরি নং–৭৩৭, তারিখ ১০/০৩/২০২৬ খ্রি. মূলে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মার্চ ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, হাটহাজারী মডেল থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং এসআই (নিঃ) রুপন নাথসহ একটি আভিযানিক দল হাটহাজারী মডেল থানাধীন ০১নং ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া সাকিনের “ঢালার মুখ” নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জাফর জমিদারের মালিকানাধীন একটি টিনশেড ভাড়া ঘরের ভেতর থেকে মোঃ এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত ঘর থেকে  ০৪ (চার)টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ (দশ) রাউন্ড বন্দুকের কার্তুজ, ০৪ (চার)টি কুড়াল, ০২ (দুই)টি দা  উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ সময় আটককৃত আসামীর সহযোগী অপরাপর আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা নং–১১, তারিখ ১১/০৩/২০২৬ খ্রি., ধারা The Arms Act, 1878 এর 19A/19(f) মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে।

পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় হাটহাজারী থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯