ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে MV.CALYPSO N জাহাজটি মোংলা বন্দরে পৌঁছেছে।

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-03
এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে MV.CALYPSO N জাহাজটি মোংলা  বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G- 01 এবং 02 চুক্তির আওতায়
আমদানিকৃত সকল গম  দেশে পৌঁছেছে।
এখানে উল্লেখ্য, G to G-01 মোতাবেক  ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং G to G -02 মোতাবেক ২,৩০,০৩৯ মেট্রিক টন মোট: ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে । দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন।দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন।চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ   হয়েছে।  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম