ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পরিবেশমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৬ অপরাহ্ন

banglahour

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।


বৈঠকে সবুজ উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবেশমন্ত্রী বাংলাদেশে বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং জলবায়ু সহনশীল উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের জন্য ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ, বৃক্ষরোপণ, খাল খনন এবং নারীর ক্ষমতায়নের মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।


বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি বছর ৫ কোটি করে গাছ লাগানো হবে। তিনি আরও জানান, আগামী ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভায় গৃহীত পরামর্শের আলোকে মন্ত্রণালয় একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে এবং মে মাস থেকে দেশব্যাপী কর্মসূচি শুরু হবে।


চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের পরিবেশ ও টেকসই উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পরিবেশ ও জলবায়ু খাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং ঢাকাসহ বিভিন্ন শহরের বায়ুদূষণ রোধে চীনের সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।


সাভারের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের “আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ” প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে চীনের সাফল্য বাংলাদেশের জন্য অনুসরণীয়। এ খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও চীনের মধ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ক দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম