ঢাকা, ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা দক্ষিণের মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্ক

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৪ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১১:০১ অপরাহ্ন

banglahour

মাননীয় প্রধানমন্ত্রী ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল্ডকে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।


আজ বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামের সভাপতিত্বে কোরিয়ান ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান B & F Company-এর কারিগরি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাতুয়াইল ল্যান্ডফিলে ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ (DRCP) নির্মাণের মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়।


ডিএসসিসি প্রতিদিন গড়ে ৩২০০-৩৫০০ টন বর্জ্য উৎপাদন করছে। নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে সীমিত বাজেট ও জনবল দিয়ে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার অপরিহার্য।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে চারটি মূল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:
সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন
অঞ্চলভিত্তিক ‘মেটেরিয়াল রিকভারি সেন্টার’ (MRF) স্থাপন
‘থ্রি আর’ (Reduce, Reuse, Recycle) নীতি প্রয়োগ
বর্জ্য থেকে শক্তি উৎপাদন
মাস্টারপ্ল্যান অনুযায়ী, মাতুয়াইল ল্যান্ডফিলের ১০০ একর জায়গা থেকে ল্যান্ডফিল গ্যাস আহরণ করে বছরে ১৫,০০০ টন মিথেন সংগ্রহ করা হবে।

 

এর মাধ্যমে ৮১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, সৌরশক্তির সংযোজনের মাধ্যমে আরও ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এছাড়া MRF সেন্টারে দৈনিক ৩০০ টন গৃহস্থালী বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস, কম্পোস্ট, বায়োফুয়েল, ইকো-ব্রিকস, BSF (Black Soldier Flies) ও SRF (Solid Refused Fuel) উৎপাদন করা হবে।


প্রকল্পটি বাস্তবায়িত হলে বাৎসরিক ৫,১৫,০০০ টন কার্বন নিঃসরণ হ্রাস সম্ভব হবে, যা বৈশ্বিক উষ্ণায়ন কমানো ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফল হলে ঢাকা দক্ষিণের সমস্ত বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হবে এবং ঢাকাকে ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ এ রূপান্তরিত করবে।
সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কোরিয়ান প্রতিষ্ঠানের কারিগরি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯