ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রাম বন্দরের এনসিটি ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৩ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।


এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। পরে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেন।


জানা যায়, এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন।
রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। পরে হাইকোর্টের তৃতীয় একটি একক বেঞ্চ বিদেশি কোম্পানির কাছে ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রায় দেন। আপিল বিভাগের আদেশের মাধ্যমে সেই রায় বহাল থাকলো।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম