ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদ সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে ক্রেতারা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ১:৩৭ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। শাক-সবজি, চাল, ডালসহ বেশ কিছু পণ্যের দাম স্বাভাবিক থাকলেও পোলাও চাল, রসুন, মুরগি ও মাংসের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।


রমজানের শেষ সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল, পেঁয়াজ ও আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও পোলাও চালের দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে রসুনের দামও।
এদিকে মাছ ও সবজির দাম কিছুটা কম থাকলেও চাহিদার শীর্ষে থাকা মুরগির দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে ব্রয়লারসহ বিভিন্ন ধরনের মুরগির দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে রমজান শুরুর পর থেকেই গরু ও খাসির মাংস কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।


দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বাজারে আসা অনেক ক্রেতাই পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ ও বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদকে সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে পারলে বাজার পরিস্থিতি আবারও স্থিতিশীল হতে পারে বলে জানান তারা।


তবে বাজারে নিয়মিত তদারকি না বাড়ালে ঈদের আগে পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম