জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা দীর্ঘদিনের একটি সংসদীয় রীতি। তবে ভবিষ্যতে ওয়াকআউটের সময় বিরোধী দলকে আরও সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে ফ্যাসিবাদের উত্থানের সুযোগ সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, সংসদে সরকারি ও বিরোধী উভয় দলকেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে পারস্পরিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
মুক্তিযুদ্ধের চেতনা ও উদ্দেশ্য বাস্তবায়নই বর্তমান সংসদের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
